Welcome to Dorlink
Selected Books
×
Subhash Chandra Bose Samagra Rachanaboli Vol-4 | Ananda Edition Anthology of Writings by Netaji

Edited By : NA

Compiled By : NA

Translated By : NA

Publishers : Ananda Publishers Pvt Ltd (ABP)

  • Shipping Time : 10 Days
  • Policy : Return/Cancellation?

    You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
    Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.

    Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
    Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info.

  • Genre : Essays>Miscellaneous Essay Collection
  • Publication Year : 2020
  • ISBN No : 978-81-72150-44-0
  • Binding : Card Board (Hard) with Gel Jacket
  • Pages : 250
  • Weight : 550 gms
  • Height x Width x Depth : 9.5x6.5x01 Inch
MRP : ₹550.00/- Discount : 15% Off
Your Price : ₹468.00/-
MRP is subject to change as per edition/impression by the publisher.
If so, it will be notified

About the Book

এই চতুর্থ খণ্ড প্রকাশিত হল সুভাষচন্দ্রের ৯৫ তম জন্মবার্ষিকীর শুভলগ্নে। 

এ-খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে বর্মায় বন্দিজীবনে লেখা দুটি বড় ইংরেজী নিবন্ধের বাংলা তর্জমা। একটি নিবন্ধ জেলে-বসে পড়া বিভিন্ন গ্রন্থ সম্পর্কে। সুদীর্ঘ, বিশ্লেষণাত্মক ও সটীক মন্তব্যময় এই নিবন্ধটিতে সুভাষচন্দ্রের অধ্যয়নের পরিধি ও গভীরতার সাক্ষ্য ছড়ানো। অন্যটির বিষয় দেশের বস্ত্রশিল্পের ইতিহাস ও বিদেশী বস্ত্র বয়কটের তাৎপর্য। এ-দুটি লেখা এতদিন বাংলা ভাষায় প্রকাশিত হয়নি। বিশ দশকের অন্ত্য লগ্নে জনজীবন ও সমাজের নানা দিক নিয়ে বহু বিবৃতিতে সুভাষচন্দ্র তাঁর আপসহীন মতামত ব্যক্ত করেছিলেন। 

এ-ছাড়াও, নিখিল ভারত যুব কংগ্রেসে, ১৯২৮ সালের কলিকাতা কংগ্রেসে পূর্ণ স্বাধীনতার স্বপক্ষে কি রাষ্ট্রভাষা সম্পর্কে যে-সব ঐতিহাসিক গরিমাময় ভাষণ দিয়েছিলেন সুভাষচন্দ্র, সেই সমূহ বিবৃতি ও ভাষণমালা এই চতুর্থ খণ্ডে সংকলিত হল। এ-খণ্ডে অন্তর্ভুক্ত আরও কিছু মূল্যবান উপাদানের কথা পরিশেষে উল্লেখ্য। মান্দালয় জেলের খাতা থেকে উদ্ধার করা হয়েছে ‘মন্ত্ৰবিচার’ শীর্ষক একটি অমূল্য রচনা। তৃতীয় খণ্ড প্রকাশের পর যে-সব চিঠিপত্রের সন্ধান পাওয়া গেছে তাও এই খণ্ডে সন্নিবিষ্ট। পিতা জানকীনাথের কয়েকটি এবং মেজদাদা শরৎচন্দ্রের উদ্দেশে লেখা পত্রাবলী এই গুচ্ছে।